Home প্রচ্ছদ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক

Share

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক বিষয় পর্যবেক্ষণ নিয়ে রাতে বৈঠক করবে মেডিকেল বোর্ড। এই বৈঠকের পরই সিদ্ধান্ত হবে লন্ডন নেওয়া বিষয়ে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে বলেও জানানো হয়েছে। কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

এর আগে, ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান।
Related Articles

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলা অমার্জনীয় অপরাধ : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির...

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি নিয়ে...