Home প্রচ্ছদ সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি: নাহিদ ইসলাম

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি: নাহিদ ইসলাম

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত করার পরেই যেন নির্বাচন কমিশন (ইসি) তারিখ ঘোষণা করে। তিনি আরও বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুবিধার জন্য নির্বাচনের তফসিল পরিবর্তন হবে না।  শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই এবং ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুবিধার জন্য বা তার স্বাস্থ্যের কারণে তারিখ পরিবর্তন হবে না। তিনি জোর দেন যে ইসিকেই তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এনসিপি আহ্বায়ক আরও জানান, তার দল কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় কারও সঙ্গে যায়নি এবং তাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, পুরানপন্থী যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের ওপর জনগণের আস্থা নেই, তাই এনসিপি নতুন ধারার রাজনীতি করতে চায়। দলটি অতি শিগগিরই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে।

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না। তবে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে এনসিপি নির্বাচনে এগিয়ে যেতে সক্ষম হবে।

 

 

তিনি আরও বলেন, নির্বাচনের পরেও দেশের সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না, বরং আরও ত্বরান্বিত হবে।

Related Articles

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলা অমার্জনীয় অপরাধ : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির...

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি নিয়ে...