Home জাতীয় তারেক রহমান ফিরতে চাইলে ‘ওয়ান টাইম পাস’ দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান ফিরতে চাইলে ‘ওয়ান টাইম পাস’ দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Share

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তাঁর ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাঁকে ট্রাভেল পাস দেবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন।

তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কী হবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যে, কারও যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি (দেশে) আসতে চান, তাহলে তাকে আমরা ‘ওয়ান টাইম পাস’ একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য।’

তিনি বলেন, ‘এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে, পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?

তারেক রহমানের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস বা স্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকাতে দেখেছি। আমি এটুকু বলতে পারি যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।’

তিনি জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই। অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার।

Related Articles

নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মির্জা ফখরুল

নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...