Home প্রচ্ছদ খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

Share

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

ড. আমিন জানান, লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়া চার মাস চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া এখন পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রতীক হয়ে উঠেছেন। যদিও তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তবে তার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও ডা. জুবাইদা।

ড. জুবাইদা রহমান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিকিৎসা সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন বলেও জানান ড. আমিন। তিনি বলেন, যেন কোনো সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই চিকিৎসা পরিচালিত হয়—সেজন্য প্রতিটি ধাপ সরাসরি তদারকি করছেন তারেক রহমান।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ড. মাহদী আমিন বলেন, আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষের জন্য নেতৃত্ব দেবেন, অনুপ্রেরণা যোগাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করবেন—এমন বিশ্বাসই এখন জনগণের প্রত্যাশা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...