Home প্রচ্ছদ ‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার’

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার’

Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

পোস্টে তিনি বলেন, বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না, যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশেরই মানুষ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Related Articles

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার...

নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে মাঠে নেমেই জ্বলে উঠেছে টাইগাররা।...