Home জাতীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিন: দিল্লিকে ঢাকা

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিন: দিল্লিকে ঢাকা

Share

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক পত্রটি পাঠিয়েছে। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রগুলো তথ্যটা নিশ্চিত করেছে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো কূটনৈতিক পত্র দিলো বাংলাদেশ।

অবশ্য এর আগে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে গত বছরের ২০ এবং ২৭ ডিসেম্বর চিঠি দিয়েছিল বাংলাদেশ। অবশ্য ভারত ওই চিঠির কোন উত্তর দেয়নি।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...