ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী এলাকা ধানমন্ডি নিউমার্কেট কলাবাগান এবং হাজারীবাগ, এখানেই প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী হিসেবে পরিচিত জান্নাতুল শবনম খান কণা। ১৪,১৫,১৬,১৭,১৮ ও ২২ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ঢাকা ১০ আসন। সর্বশেষ ২৪ এর নির্বাচনে বাংলা চলচ্চিত্রের অভিনেতা ফেরদৌস সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জায়ামাতে ইসলামী প্রার্থী ঘোষনা করলেও বিএনপি এখনো প্রার্থী ঘোষনা করেনি, বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ইতোমধ্যে ঢাকা- ১০ থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন, একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে জোরেশোরে আলোচনায় আছেন জান্নাতুল শবনম খান কণা। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ শেষ করে নিজ জন্মস্থান ধানমন্ডির মানুষকে সেবার লক্ষ্যে এই আসনে ভোট করতে চান এই উচ্চশিক্ষিতা এই তরুনী। তিনি একজন সমাজসেবী, ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তিনি একাধিক ক্লাবের পরিচালনা কমিটির সাথেও যুক্ত রয়েছেন। ধানমন্ডি একটি ঐতিহ্যবাহী এলাকা হলেও বিগত ১৬ বছরে যারা ধানমন্ডির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কেউ থাকতেন বনানী কেউবা গুলশানে। এবিষয়ে শবনমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আর বহিরাগত না, এবার ধানমন্ডির মানুষই হবে ধানমন্ডির সাংসদ। আমি ধানমন্ডির মেয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। আমি চাই আমার নিজ এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে।”
জনগনের অধিকার আদায়ে বদ্ধপরিকর শবনম আরও বলেন, “রাজনীতি মানে সেবা ক্ষমতা নয়। জনগণের প্রতিনিধি মানে জনগণের কথা বলা, তাদের পাশে দাঁড়ানো, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করা।”
ঢাকা-১০ এর যুবসমাজের কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত আধুনিক ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান এবং হাজারীবাগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তিনি।
ইতোমধ্যে কলাবাগান এবং ধানমন্ডি এলাকায় ফ্রি হেলথ ক্যাম্প করেছেন, এছাড়াও করছেন ভোটারযোগ যাচ্ছেন মানুষের ধারে ধারে জড়িত আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে।