Home প্রচ্ছদ বগুড়া-১ আসনে কাজী রফিকুলের নামে প্রচারিত ভিডিওটি নকল: বিএনপি মিডিয়া সেল

বগুড়া-১ আসনে কাজী রফিকুলের নামে প্রচারিত ভিডিওটি নকল: বিএনপি মিডিয়া সেল

Share

‘বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম-এর নামে প্রচারিত কথিত ভিডিওটি কয়েকটি তথাকথিত ‘গুপ্ত সংগঠনের’ ফেসবুক পেজ থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও এডিটেড— প্রার্থীকে বিতর্কিত করার উদ্দেশ্যেই যা তৈরি করা হয়েছে।’ শনিবার (৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের একটি ফেইক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এডিটেড ভিডিওটিতে দেখা যায় তিনি বলছেন, ‘ধানের শীষ মানেই নৌকার বিজয়’।

ভিডিওটি নকল দাবি করে কাজী রফিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমার বক্তব্য ছিলো- ধানের শীষ মানে জনতার বিজয়। এটাকেই মূলত বিকৃত করা হয়েছিলো। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, অনুরোধ করছি- আমার ভেরিফায়েড আইডিতে প্রকাশিত মূল ভিডিও অনুযায়ী তথ্য যাচাই করে সঠিকভাবে প্রচার করা জন্য। একটা পক্ষ এটা পরিকল্পিতভাবে করে যাচ্ছে। এর দ্বারা তারা মূলত বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।’

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...