Home প্রচ্ছদ নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াত

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াত

Share

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াতে ইসলামী। সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে দলটি।

বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার  এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার  ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলটি।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে যেকোনো দিন আমরা গণভোট চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার যদি বলে তাহলে উনারা নির্দেশ অনুযায়ী বাস্তবায়ন করতে প্রস্তুত আছে। আমরা আগামীকাল প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে এই দাবিটা জানাবো। আমাদের দাবি স্পষ্ট গণভোট যেন নির্বাচনের আগে হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী ১১ তারিখে একটি বড় সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হবে।

এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

আর কয়েক ঘণ্টা বাদেই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে...

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির...

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই ইরান দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে...

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আওয়ামী লীগ আর...