Home জাতীয় জামায়াত আমীরের বিরুদ্ধে কটূ মন্তব্য করায় গাজীপুরের সেই ওসি ক্লোজড

জামায়াত আমীরের বিরুদ্ধে কটূ মন্তব্য করায় গাজীপুরের সেই ওসি ক্লোজড

Share

জামায়াতে ইসলামীর আমীরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে সোমবার পূবাইল থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূবাইল থানা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও গাজীপুর মহানগর মজলিসে শূরার সদস্য অধ্যাপক ডাক্তার মো. আমজাদ হোসেন খান।

অভিযোগে বলা হয়, পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে ওসি আমিরুল ইসলাম মুরাদ লিখেছেন- জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী এবং তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কি না- সেটার জন্য গণভোট হওয়া প্রয়োজন। ফেসবুকের এ মন্তব্যের স্ক্রিনশট এবং কিছু ভিডিওসহ করা অভিযোগে অভিযুক্ত ওসিকে বর্তমান স্থান থেকে শুধু বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এর আগে এ বিষয়ে পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর আশরাফ আলী কাজল বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন- সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক। এই পোস্টে ওসি মুরাদের ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন- আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না?

তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করেন? এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...