Home জাতীয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জোনে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জোনে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

Share

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো জোনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে, ১২ টি ইউনিট পথে রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এছাড়া কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।

অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...