Home জাতীয় ৪৭তম বিসিএসের প্রিলির সময়সূচি প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলির সময়সূচি প্রকাশ

Share

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি।

সোমবার (২৪ মার্চ) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস-এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

Related Articles

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...

প্রার্থিতা ফেরাতে ইসিতে মনিরার আপিল, শুনানি সোমবার

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির...

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...