Home Uncategorized নির্বাচন নয় যেন আনন্দ মেলাঅনুষ্ঠিত হচ্ছে পিংক সিটি হোম ওনার্স কোপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১

নির্বাচন নয় যেন আনন্দ মেলাঅনুষ্ঠিত হচ্ছে পিংক সিটি হোম ওনার্স কোপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১

Share

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পিংক সিটি হোম ওনার্স কোপারেটিভ সোসাইটি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। আজ শুক্রবার সকাল থেকেই শুরু হয় এই নির্বাচন।এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী তিন বছরের জন্য কারা এই পিংক সিটির উন্নয়নে নেতৃত্ব দেবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ টি প্যানেলের মোট ১৮ জন প্রার্থী, আর স্বত্বন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বিতা করছেন আরো ২ জন। এর মধ্য হতে নির্বাচিত হবেন ৯ জন প্রতিনিধি, যারা পিংক সিটিকে নেতৃত্ব দিবেন আগামী তিন বছরের জন্য।

নির্বাচনকে ঘিরেই বেশ কয়েক দিন ধরেই চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।সব বয়সি মানুষের পদচারণায় মুখরিত হয়েছে পিংক সিটি প্রাঙ্গন।

এযেন নির্বাচন নয়,অনেকটা মিলন মেলা।

এমনটাই জানিয়েছে এখানকার বাসিন্দা ও ভোটাররা। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই আনন্দ ঘন ও সম্পন্ন গনতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই অনুষ্ঠিত হজ্ছে ভোট গ্রহনও।মোট ১৭৫ জন ভোটারের জন্যই রাখা হয়েছে আলাদা আলাদা ব্যালট।তবে, বিকেল পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ১২০ টি, জানিয়েছেন নির্বাচন কমিশনার মুনিরা আকতার।

ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থী-ভোটার সবাই।

নির্বাচন পর্যবেক্ষনের জন্য ছিলেন বেশ কিছু পরিচিত মুখ নাট্য ব্যাক্তিত্ব আজিজুল হাকিম ও প্রাণ রায়।


নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মিনে নিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করারও ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...