Home Uncategorized ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

Share

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে, ইউএস বাংলার দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে। সকাল ১০ টার পর ফ্লাইট দুটো ঢাকায় ফিরে গেছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছে।

এর আগে ঘন কুয়াশার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...