Home Uncategorized বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার যানজট

Share

ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তীব্র শীতের কারণে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যান চলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

বর্তমানে সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে ধীরগতিতে যান চলাচল করছে।

মালবাহী ট্রাকচালকরা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কের একদিকে মহাসড়কে চলছে উন্নয়ন কাজ। এতে একপাশ দিয়ে পরিবহন চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। আবার ঘন কুয়াশা আর সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই কাটাতে হচ্ছে। কাঁচামাল নিয়ে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা চরম লোকসানে পড়বে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। ফলে সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...