Home Uncategorized সরকারের উচ্চ পর্যায থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হয়েছে- কাদের মির্জা

সরকারের উচ্চ পর্যায থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হয়েছে- কাদের মির্জা

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ শনিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। সকাল আটটায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল আটটার আগেই ভোট দেওয়ার জন্য বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমি কেন্দ্রে উপস্থিত হন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি সকাল আটটায় এ কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও আপাতত তিনি সে রকম কোনো লক্ষণ দেখছেন না। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে।

সকাল সাড়ে সাতটায় বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমিতে নারী ভোটারদের উপস্থিতি চেখে পড়ে। কেন্দ্রের ভেতর স্থান সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী রাস্তায় অনেক ভোটারকে লাইনে অবস্থান করতে দেখা যায়।

সকাল নয়টায় মাকসুদা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। একসময় পুরুষ ভোটারদেরও বেশ উপস্থিতি দেখা যায়।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...