Home Uncategorized ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু

ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু

Share

বন্ধুর বাড়িতে গিয়ে মৃত মাস্টারমাইন্ড ছাত্রীর ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। এর ফলে গোপানাঙ্গে ও পায়ু পথে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
এ ছাড়াও ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পূর্বে চেতনা নাশক কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

এর আগে বয়স নির্ধারনের জন্য মরদেহের এক্সেসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।

উল্লেখ্য, গতকাল রাতে রাজধানীর কলাবাগান এলাকায় মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠীসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...