Home জাতীয় ঢাকায় আবারো ভূমিকম্প

ঢাকায় আবারো ভূমিকম্প

Share

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৩ দশমিক ৭ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। ভূমিকম্পের শ্রেণি মৃদু।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৩ দমশিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায়।

অন্যদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.৩। উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিলো ৫.৭। উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদী

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...