Home খেলাধুলা হেরেই গেল বাংলাদেশ

হেরেই গেল বাংলাদেশ

Share

যে ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে কোনো সংশয় ছিল না, সেই ম্যাচ এখন হারতে যাচ্ছে স্বাগতিকরা! দিনের খেলার আরও দেড় ঘণ্টা বাকি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩২৭ রান। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৬৮ রান। হাতে আছে ৫ উইকেট। এই অবিশ্বাস্য ঘটনাকে মেলানো যেতে পারে কিছুদিন আগের ব্রিসবেন টেস্টে খর্বশক্তির ভারতের কাছে শক্তিশালী অস্ট্রেলিয়ার পরাজের সঙ্গে।

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্যে ছুটে গতকাল ৩ উইকেটে ১১০ রান তুলে তারা গতকাল চতুর্থ দিন শেষ করেছিল। আজ পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে ব্যাটিং করতে তাদের ২৮৫ রান করতে হতো। যা সাদা চোখে প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে ফেলতে যাচ্ছে উইন্ডিজ। বাংলাদেশি বোলাররা তাদের কাছে যেন পাত্তাই পাচ্ছে না আজ। ১৫৬ রান করে এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন অভিষিক্ত কাইল মেয়ার্স।

মেয়ার্সের ব্যাটে আজ রেকর্ডও হয়ে গেছে। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি উপহার দিয়েছেন। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ। তাছাড়া চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি। এনক্রুমা বোনার আউট হয়েছেন ২৪৫ বলে ৮৬ রান করে। এখন দেখার বাংলাদেশের পরিণতি কী হয়।

Related Articles

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...