Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল হিজলায় ৭৪টি চোরাই গরু-মহিষ উদ্ধার, আটক ১

হিজলায় ৭৪টি চোরাই গরু-মহিষ উদ্ধার, আটক ১

Share

বরিশালের হিজলায় উপজেলা থেকে চুরি যাওয়া ৭৪টি গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বিভিন্ন স্থান থেকে পশু গুলোকে উদ্ধর করে। এর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। পাশাপাশি আটক করা হয়েছ গরু চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে। শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লহ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখবেন। পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হবে। পরে এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

Related Articles

আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আদালতের নির্দেশ অমান্য করে ভবন উচ্ছেদের অভিযোগ পাওয়া...

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...