Home জাতীয় হাদিকে গুলি বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না: সিইসি

হাদিকে গুলি বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না: সিইসি

Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। মাঝে মধ্যে দু-একটা খুনখারাবি হয়। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না।

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি। দুশ্চিন্তা করা যাবে না।

দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করে তিনি বলেন, তখন মানুষ ঘুমাতে পারত না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।

নাসির উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করছে তারুণ্যের শক্তির ওপর। তরুণরা যেমন- উনসত্তর, একাত্তর ও চব্বিশে তাদের শক্তি দেখিয়েছে। এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। কেননা পোস্টাল ভোটিং হচ্ছে। এবার গণভোটও হবে। ইসির এই সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা ইসির জন্য সহজ হবে।’

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...