Home প্রচ্ছদ শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

Share

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকটি নিয়মিত বৈঠক, রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন। রাত আটটায় শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Articles

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলা অমার্জনীয় অপরাধ : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির...

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি নিয়ে...