Home আজকের জেলা পরিক্রমা রাস্তার পাশে খেলছিল শিশুটি, পিষে দিল ট্রাক্টর

রাস্তার পাশে খেলছিল শিশুটি, পিষে দিল ট্রাক্টর

Share

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় নিষিদ্ধ ট্রাক্টর ট্রলির চাপায় তৃষা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামের মাটিবাহী ট্রলি শিশু তৃষাকে চাপা দেয়। এতে তৃষা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রলি চালাক পালিয়ে গেছে। মৃত তৃষা হানুবাইশ গ্রামের অলিবাড়ির দিনমজুর আবদুর রশিদের মেয়ে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় অলি বাড়ির মসজিদ সংলগ্ন সড়কের পাশে তৃষা ও অন্য শিশুরা খেলছিল। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর ট্রলি বেপরোয়া গতিতে এসে তৃষাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়। তবুও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর নিয়ে জানা গেছে, হানুবাইশ এলাকার যুবলীগ নেতা রিপন হোসেন ঘাতক ট্রলির মালিক।

ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া জানান, তৃষার বাবা খুবই গরীব মানুষ। মেয়েকে হারিয়ে তার মা কান্না করতে করতে মুর্চা যাচ্ছে। তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলিচালক এবং মালিককে খবর দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৃষার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...