Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর ঢাকা মির্জাপুরের পাকুল্যা বাজারে ভয়াবহ আগুন, দুজন দগ্ধ

মির্জাপুরের পাকুল্যা বাজারে ভয়াবহ আগুন, দুজন দগ্ধ

Share

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, তেলবাহী ট্রাক, একটি বাংলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়।

মুহূর্তের মধ্যে আগুন মনোরঞ্জনের মুদি দোকান ও আশপাশের আরো চারটি দোকান ও ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মির্জাপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়।

আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী অগ্নিদগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস টাঙ্গাইল অফিসের সহকারী পরিচালক রেজাউল করিম, মির্জাপুর স্টেশন মাস্টার সুশান্ত কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর স্টেশন মাস্টার সুশান্ত কুমার মন্ডল জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাঁচটি বড় ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাংলো ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

বাংলাদেশে প্রথমবারের মতো ‘BTKG Expo 2026’: বৈশ্বিক টেক্সটাইল ও গার্মেন্টস উদ্ভাবনের মহামঞ্চ

বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের বৃহৎ...

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো ছাত্রদল

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময়...

ঢাকায় বসছে তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো

রাজধানী ঢাকায় বসছে ফার্মাসিউটিক্যাল খাতের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন এশিয়া ফার্মা এক্সপো...

বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত

তিন দিনব্যাপী বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ ঢাকার...