Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর ঢাকা মানবিক কাজে এগিয়ে আসছে ‘বন্ধু ফাউন্ডেশন’

মানবিক কাজে এগিয়ে আসছে ‘বন্ধু ফাউন্ডেশন’

Share

রমজান, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা—যে কোনো উৎসবেই থেমে থাকে না বন্ধু ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম। একঝাঁক তরুণের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ঈদ ও রমজানের জরুরি খাদ্যসামগ্রী।

ব্যতিক্রমী এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেশ কয়েক গ্রামের একদল স্বেচ্ছাসেবী তরুণ। প্রতি বছর রমজান ও ঈদের সময় তারা গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিবছর প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের মুখে হাসি ফোটে।

স্থানীয় বেশ কয়েকটি দরিদ্র পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধু ফাউন্ডেশন কয়েক বছর ধরে আমাদের পরিবারের হাতে ঈদ ও রমজানের সময় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে। তারা শুধু আমাদের নয়, গ্রামের বাইরেও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এতে অনেক উপকৃত হচ্ছে।

বন্ধু ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলেন, ২০২৩ থেকে আমরা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের মূল লক্ষ্য হল অসহায় মানুষের সঙ্গে ঈদ ও রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। বর্তমানে ফাউন্ডেশনের সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...