Home প্রচ্ছদ মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে ১০ ডিসেম্বর।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল চেয়ে আবেদন করেছে।

বেবিচক সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।

ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। এটি দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী।

Related Articles

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

ধর্ষককে বাঁচাতে গুমের নাটক করেছে শিবির : ছাত্রদল সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার...

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে...

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন গণঅধিকার...