Home জাতীয় মগবাজারে ‘আইস্পেস ২২ -এর নতুন শাখার উদ্বোধন

মগবাজারে ‘আইস্পেস ২২ -এর নতুন শাখার উদ্বোধন

Share

রাজধানীর মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’ (EyeSpace 22)-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ৫৫-৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে অবস্থিত নতুন এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।

অনুষ্ঠানে ফিতা কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ভ্লগার সালাউদ্দিন সুমন। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী মাওলানা মোহাঃ জুনায়েদ আল হাবিব, বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান এবং হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরিফ-সহ আরও অনেকে। তাঁদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নতুন এই শাখাটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো: মোশাররফ হোসেন জানান, নতুন শোরুমে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের চশমা, কনট্যাক্ট লেন্স ও সানগ্লাসের বিশাল সংগ্রহ রাখা হয়েছে। এখানে ওকলি (Oakley), এম্পোরিও আরমানি (Emporio Armani), ভ্যারিল্যাক্স (Varilux), ক্যারেরা (Carrera), হিউগো বস (Hugo Boss), রে-ব্যান (Ray-Ban), আকুভ্যু (Acuvue), ভোগ (Vogue) এবং টমি হিলফিগার (Tommy Hilfiger)-এর প্রিমিয়াম পণ্য পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা (ফ্রি আই চেকআপ) সেবা প্রদান করা হয়। এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে এবং আগতদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের উন্নত চোখের যত্ন নিশ্চিত করাই ‘আইস্পেস ২২’-এর লক্ষ্য। মগবাজারের নতুন এই শাখা এখন থেকে নিয়মিতভাবে গ্রাহকদের সর্বোচ্চ মানের আই-কেয়ার সেবা প্রদান করবে।

পুরো অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিল বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।

Related Articles

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...

মালয়েশিয়ায় INTAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর রিফাত শাওন

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজন INTAC26...

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান...

ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি

তারকা জীবনের ব্যস্ততা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিংবা রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি, সবকিছুর...