Home আজকের জেলা পরিক্রমা বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিলেন কাদের মির্জা

বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিলেন কাদের মির্জা

Share

কোম্পানীগঞ্জ থানার মূল ফটকের সামনে থেকে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছেনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই অবস্থান কর্মসূচী প্রত্যাহার করার ঘোষণা দেন।

এর আগে নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তকে প্রত্যাহার এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে তার কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচী পালন করে।

অবস্থান ধর্মঘটে কাদের মির্জা বলেন, আমাদের দাবি মানা না হলে আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল এবং শুক্রবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান ধর্মঘট সমাপ্তির আগে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে বসুরহাট বাজারের পূর্বের ঘোষিত বুধবারের হরতাল কর্মসূচী প্রত্যাহার করে নেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ টেকেরবাজারে তার কিছু অনুসারীদের নিয়ে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা ঘটনাস্থলে গিয়ে ফখরুল ইসলাম সবুজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে তাকে পুলিশ ছেড়ে দেওয়ার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা নিজেই থানার ফটক অবরোধ করে অবস্থান নেন এবং পৌর এলাকায় হরতালের ঘোষণা দেন।

কর্মসূচীর সফল করতে নেতা-কর্মীরা বসুরহাট-বাংলাবাজার সড়কের থানার দুই পাশে বাস-ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও বসুরহাট বাজারের সকল প্রবেশ পথ অবরোধ করে রাখে দলীয় নেতাকর্মীরা। এর ফলে কোম্পানীগঞ্জের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্নসহ বসুরহাট বাজারে অচল অবস্থা বিরাজ করে।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...