Home প্রচ্ছদ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

Share

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।

রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তরুণ সমাজের মন-মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। এ সময় বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করছেন। এতো মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...