Home প্রচ্ছদ বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই: আমীর খসরু

বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই: আমীর খসরু

Share

বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয়, নিজেদের মালিক মনে করছে। একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারপরও ঐকমত্যে আসতে হবে। যেটুকু ঐকমত্য হয়েছে সেটা বাস্তবায়ন করা হবে, যেটাতে ঐকমত্য হয়নি সেটা জনগনের কাছে নিয়ে যেতে হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জনমত তৈরিতে ও সরকারককে বুঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামায়াত। আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি দলটি দাবি এই জামায়াত নেতার। জুলাই সনদকে ফান্দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

Related Articles

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...