Home আজকের জেলা পরিক্রমা ফের থানার সামনে অবস্থান ধর্মঘট কাদের মির্জার

ফের থানার সামনে অবস্থান ধর্মঘট কাদের মির্জার

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে ফের দ্বিতীয়দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ ধর্মঘট পালন করবেন তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) কে প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জার এই কর্মসূচি চলছে।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তা স্থগিত করেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...