Home জাতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পান্নাসহ ৩ সচিবকে বদলি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পান্নাসহ ৩ সচিবকে বদলি

Share

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে বদলি করেছে সরকার। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনজনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়মেই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

তবে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ আগামী জুলাইতে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো। ফলে তিনি আর নতুন কোথাও পদায়ন পাচ্ছেন না বলে মনে করছেন কর্মকর্তারা।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...