Home খেলাধুলা পিএসজি’র হারের সঙ্গে নেইমারের ইনজুরি

পিএসজি’র হারের সঙ্গে নেইমারের ইনজুরি

Share

ফরাসি লীগ ওয়ানে রবিবার লিঁওর মুখোমুখি হয়েছিল পিএসজি। ৩৫ মিনিটে টিনো কাদেওয়েরের গোলে এগিয়ে ছিল লিঁও। শেষ বাঁশি বাজার পর লীগে মৌসুমের চতুর্থ হার মেনে নিতে হয় শিরোপাধারী পিএসজিকে। কিন্তু এই হারের চেয়েও পিএসজির বড় ক্ষতি হয়েছে নেইমারের ইনজুরি।
ম্যাচের একেবারে শেষ মুহুর্তে নেইমারকে জঘন্য ট্যাকল করেন তাঁর দেশের মিডফিল্ডার থিয়াগো মেন্দেজ। মাঠে ব্যথায় কাতরাতে থাকা নেইমার চোখের জলে ভেসে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে।
নেইমারের ওপর কাল একটু চড়াও হয়েই খেলেছে লিঁও। যোগ করা সময়ে ওই ট্যাকলের আগে নেইমারকে আরও পাঁচবার বিপজ্জনক ট্যাকল করেন লিঁওর খেলোয়াড়েরা। কিন্তু যোগ করা সময়ের সাত মিনিটের মাথায় মেন্দেজের করা ছয় নম্বর ট্যাকলটি ছিল মারাত্মক।

দলকে সমতায় ফেরাতে মরিয়া নেইমার দুজন প্রতিপক্ষকে ড্রিবলিংয়ে টপকে যাওয়ার পর মেন্দেজকেও ড্রিবলিং করার চেষ্টা করেন। কিন্তু লিঁও মিডফিল্ডার তাঁকে স্লাইডিং (ডাইভ দিয়ে) ট্যাকল করে থামানোর চেষ্টা করেন। ম্যাচের একদম শেষ দিকে নেইমারের বদলি নামাতে পারেনি পিএসজি। তার আগেই নির্ধারিত পাঁচজন বদলি করে ফেলে দলটি।
ঘরের মাঠে রোববার রাতে এই হারে পিএসজি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। দারুণ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিওঁ। বোর্দোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা লিল সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে উঠেছে শীর্ষে।

Related Articles

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে

ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও...

মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয়...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...