Home জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করল মেট্রোরেল কর্তৃপক্ষ

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করল মেট্রোরেল কর্তৃপক্ষ

Share

নিরাপত্তার বিধিবিধান মেনেই মেট্রোরেল চলাচল করছে। যাত্রীদের এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। কাজেই নিরাপত্তার ব্যাপারে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় গত ২৬ অক্টোবর মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বেলা তিনটার দিকে আগারগাঁও অংশ থেকে উত্তরা পর্যন্ত মেট্রো চলাচল শুরু করে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল বন্ধ ছিল। পরদিন সোমবার বেলা ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।

Related Articles

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং মানেই এখন যার কোমরের হিল্লোল, সেই মোহময়ী নোরা ফাতেহি...

তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ প্রজন্ম ‘ইনস্ট্যান্ট কফির’ মতো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...