Home জাতীয় নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মাঝে লেডি বাইকার, ঘটনাস্থলেই মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মাঝে লেডি বাইকার, ঘটনাস্থলেই মৃত্যু

Share

সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে লেডি বাইকাররা। এরই মধ্যে এলো এক লেডি বাইকারের দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ (২৫)।

কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কাতে দুই গাড়ির মাঝে পড়ে তার বাইকটি। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। নিহত সোফিয়া ‘বাইকারগার্ল’ নামে বেশি পরিচিত।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত ২৬ নভেম্বর গুরুতর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এই ইনফ্লুয়েন্সার। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রামিরেজ তার মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে দুইটি ট্রাকের মাঝখানে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

কলম্বিয়ার পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস গণমাধ্যমকে জানান, রামিরেজ দুটি গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

Related Articles

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র...

পূজার বাবার বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির...

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান।...