Home প্রচ্ছদ ধানের শীষের প্রাথমিক তালিকায় নাম নেই রুমিন ফারহানার

ধানের শীষের প্রাথমিক তালিকায় নাম নেই রুমিন ফারহানার

Share

সারাদেশে ২৩২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ তালিকায় ঠাঁই হয়নি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন রুমিন ফারহানা। ওই সময় বিএনপির নির্বাচিত ৭ সংসদ সদস্যের মধ্যে একমাত্র নারী ছিলেন তিনি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ চেয়েছিলেন রুমিন ফারহানা। এ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবমাননাকর পোস্টের মাধ্যমে আরও সমালোচিত হন।

Related Articles

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শপথ নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার...

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার...

নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের...