Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল দুমকিতে অবৈধ মাটি কাটার ভেক্যু পুড়িয়ে ফেলছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট

দুমকিতে অবৈধ মাটি কাটার ভেক্যু পুড়িয়ে ফেলছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট

Share

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের সুইজগেটের পাশ থেকে কবির মেম্বারের ভাই আলমগীর খানের নেতৃত্বে বছরের পর বছর অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভুমি আল-ইমরান অবৈধভাবে মাটি কাটার স্থানে মোবাইল কোটের জন্য গেলে ভেক্যুর মালিক কাউয়ুম পালিয়ে যান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মাটিকাটা সম্পূর্নভাবে অবৈধ বিধায় সরকারী খাসজমি রক্ষনাবেক্ষনের লক্ষে জনস্থার্থে ভেক্যুটি নিবৃত্ত করা প্রয়োজন বিধায় আইন অনুযায়ী ভেক্যুটি আগুনে পুড়িয়ে ফেলে। কবির মেম্বর ভেক্যুর স্থানের মাটি কাটার জমি নিজের সম্পত্তি বলে দাবী করলে তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে তিনি ভুল স্বীকার করলে তাকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুড়িয়ে ফেলার সময় মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন, থানা পুলিশ ও ইউপি মেম্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে একশ্রেণির প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি কেটে আসছিল ভেক্যুটি পুড়িয়ে ফেলাল এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।

Related Articles

আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আদালতের নির্দেশ অমান্য করে ভবন উচ্ছেদের অভিযোগ পাওয়া...

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...