Home প্রচ্ছদ দীর্ঘ চাষাবাদের পর ফসল তোলার সময় আসন্ন নির্বাচন: জামায়াত আমির

দীর্ঘ চাষাবাদের পর ফসল তোলার সময় আসন্ন নির্বাচন: জামায়াত আমির

Share

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘ চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সময় নষ্টের সুযোগ নেই। বরং সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

২০১৭ সালে জামায়াত ঢাকা মহানগর শাখাকে উত্তর দক্ষিণে ভাগ করা হয়। তবে এতদিন পুরানা পল্টনে দক্ষিণের কার্যালয় থেকে চলত মহানগর উত্তর জামায়াতের কার্যক্রম।

শফিকুর রহমান বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, তেমনি চ্যালেঞ্জও কম নয়। সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগে নেতাকর্মীদের আহ্বান জানাই।

মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা প্রমুখ।

এদিন সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিনিধি দল।

তাঁর সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব, অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিকখাতের কাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা ও সামাজিক খাত নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াতের পক্ষে ছিলেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব জনাব মুহাম্মাদ সফিউল্লাহ প্রমুখ।

Related Articles

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সংসদে বলেছেন, ‘বাজারে মাঝে...

বেনজীরের গ্রেফতারের খবরে পরীমনি লিখলেন ‘মজা’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে...

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...