Home প্রচ্ছদ তারেক রহমানকে সংবর্ধনা: নেতাকর্মীদের জন্য ২৫ ডিসেম্বর চলবে ২০টি স্পেশাল ট্রেন

তারেক রহমানকে সংবর্ধনা: নেতাকর্মীদের জন্য ২৫ ডিসেম্বর চলবে ২০টি স্পেশাল ট্রেন

Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের আসা-যাওয়ার সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত থাকবে। বিশেষ ট্রেন চালানো এবং অতিরিক্ত কোচ যুক্ত করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী-সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে এ ব্যবস্থা নিয়েছে।

চাহিদা অনুযায়ী যেসব রুটে বিশেষ ট্রেন চলবে সেগুলো হলো:
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর)
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়
খুলনা–ঢাকা–খুলনা
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর
রাজশাহী–ঢাকা–রাজশাহী
যশোর–ঢাকা–যশোর

এছাড়া নিয়মিত ট্রেনগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে অনুমান করা হচ্ছে।

বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতকারী দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...