Home আজকের জেলা পরিক্রমা ট্রলারের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে প্রাণ গেল কিশোরের

ট্রলারের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে প্রাণ গেল কিশোরের

Share

ভোলার মেঘনা নদীতে ইলিশ শিকারে গিয়ে ইঞ্জিনে চাদর পেঁচিয়ে মো. তারেক (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার মেঘনা নদীতে তার মৃত্যু হয়।

নিহত তারেক ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কন্দকপুর গ্রামের মো. হিরণ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ট্রলারে করে মিরাজ মাঝিসহ তারেক মেঘনা নদীতে ইলিশ শিকার করতে যান। একপর্যায়ে নদী থেকে জাল উঠানোর সময় তারেকের গাঁয়ের চাদর ট্রলারের ইঞ্জিনের সাথে জড়িয়ে পড়ে। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে তারেক নিহত হন। পরে ট্রলার মালিক মিরাজ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ তীরে নিয়ে আসেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...