Home প্রচ্ছদ খালেদা জিয়া অসুস্থ: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি স্থগিত করলো বিএনপি

খালেদা জিয়া অসুস্থ: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি স্থগিত করলো বিএনপি

Share

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে যে ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করেছে বিএনপি।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।

’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করছি। সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।’

৮০ বছর বয়সী বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

Related Articles

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সংসদে বলেছেন, ‘বাজারে মাঝে...

বেনজীরের গ্রেফতারের খবরে পরীমনি লিখলেন ‘মজা’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে...

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...