Home আইন-আদালত খালেদার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছাল

খালেদার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছাল

Share

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।

ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

Related Articles

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ

দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক...

খুনী হাসিনার আমলে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের

ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের...

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল রানার ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায়...

রামিসা হত্যায় দুজনের নামে আদালতে চার্জশিট

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যা মামলায় সোহেল রানা...