Home জাতীয় কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড তদন্ত, দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড তদন্ত, দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি

Share

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন। একইসাথে দায়ীদের শাস্তি এবং বিকল্প গুদাম চালুর দাবি জানায় তারা।

আজ রোববার কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে বলা হয়, বর্তমানে উক্ত গুদামটি সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে এবং পরিপূর্ণ সংস্কার ব্যতীত সেখানে আমদানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়।

এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ঘটনা দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা পাঁচটি অনুরোধ রাখেন। এগুলো হলো- ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ, এবং জরুরি ভিত্তিতে নির্মাণাধীন নতুন আমদানি পণ্যের গুদাম অস্থায়ীভাবে চালুর ব্যবস্থা গ্রহণ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে। এরপর দেশের প্রধান এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। রাত ৯টার পর উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। প্রায় সাত ঘণ্টা পর সোয়া ৯টার দিকে কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনাস্থলে তখনও আগুনের কুণ্ডলী দেখা যায়।

কার্গো ভিলেজের চারপাশে আজ রোববার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুইপাশ থেকে পানি দিচ্ছে সেখানে। সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...