Home প্রচ্ছদ একটি চক্র ধর্মকে ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

একটি চক্র ধর্মকে ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে।

সোমবার (১০ অভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে। একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪ কে ভুলতে পারবে না, তেমনি ৭১ কেও ভোলা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিলো তাদের সাথে এদেশের মানুষ আপস করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সংসদে বলেছেন, ‘বাজারে মাঝে...

বেনজীরের গ্রেফতারের খবরে পরীমনি লিখলেন ‘মজা’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে...

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...