Home প্রচ্ছদ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে, অভিযোগ জামায়াত সেক্রেটারির

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে, অভিযোগ জামায়াত সেক্রেটারির

Share

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতি উদ্দেশে দেওয়া ভাষণের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। ওই সংকট নিরসনেই আটটি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি৷

সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াত সেক্রেটারি।
এরআগে, দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...