Home জাতীয় আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়, চৌধুরী মামুনের ৫ বছর জেল

আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়, চৌধুরী মামুনের ৫ বছর জেল

Share

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় হয়েছে।

সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক। এর আগে একই মামলায় মৃত্যুদণ্ডের রায় হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সোমবার দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এ রায় পড়া শুরু হয়। যা সরাসরি সম্প্রচার করে বিটিভি। রায় পড়ে শোনান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত বছরের ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন। রায়ে দেশে তাদের সমস্ত সম্পত্তি জব্দ করতে বলা হয়েছে। আর এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী মামুন গ্রেপ্তার ও পরে রাজসাক্ষী হন।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন জুলাই-আগস্টে আন্দোলনের সময় নিহতদের কয়েকজন স্বজন ও আহতরা। রায় ঘোষণার পর তাদের বেশ কয়েকজনকে আবেগাপ্লুত দেখা যায়।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...