Home জাতীয় জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল

Share
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন হবে। এদিন বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনটি হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।
এছাড়া, এ সময় তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং নানা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন। সফর শেষে রোববার সকালে বাংলাদেশে পৌঁছান প্রধানমন্ত্রী।
Related Articles

ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেকেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। পেরুর...

২০২৭ বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন কোহলি

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে শুধু...

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুলিশদের পুরস্কৃত করা...

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন...