Home জাতীয় হাসনাত আব্দুল্লাহ কে ঢাবির সাবেক ভিসি , তুমিও তো আমাদের মধ্যেই ছিলা, তুমি আর আমি একসাথেই ছিলাম।

হাসনাত আব্দুল্লাহ কে ঢাবির সাবেক ভিসি , তুমিও তো আমাদের মধ্যেই ছিলা, তুমি আর আমি একসাথেই ছিলাম।

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান তাকে জঙ্গি বলেছিলেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২০ মার্চ) ঢাবির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে হাসনাতের সাক্ষাৎ হয়। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে এ কথা বলেছেন বলে দাবি করেন হাসনাত।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আপনারা কিছুই বলেননি।

এ সময় সাবেক ভিসি আখতারুজ্জামান হাসনাতকে উদ্দেশ করে বলেন, তুমিও তো আমাদের মধ্যেই ছিলা। তুমি আর আমি একসাথেই ছিলাম।

এই দাবি প্রত্যাখ্যান করে হাসনাত বলেন, না, আমি আপনাদের মধ্যে ছিলাম না। আমি আপানাদের বিরোধিতা করেছিলাম। আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন, মনে আছে স্যার? ওই রেজিস্ট্রার বিল্ডিংয়ে আপনি বলেছিলেন, ‘তুমি জঙ্গি।’

তখন অধ্যাপক আখতারুজ্জামান হাসনাত বলেন, তুমি জঙ্গি? হাসনাত বলেন আপনি বলছিলেন স্যার। জবাবে তিনি বলেন, না, এটা মনে হয় বেশি হয়ে গেল।

অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান প্রথমে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে ২০১৯ সালের ৩ নভেম্বর তাকে পরবর্তী চার বছরের জন্য স্থায়ীভাবে উপাচার্য হিসেবে পুনর্নিয়োগ দেন রাষ্ট্রপতি।

Related Articles

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

পবিত্র ইদুল ফিতরের জামাতের জন্য রাজধানীর সব ঈদগাহ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র...

ইউএনও আলাউদ্দিন এখন ‘পর্ন তারকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাবেক ইউএনও মো. আলাউদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের...