Home জাতীয় হাদি হত্যা: শুটার ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

হাদি হত্যা: শুটার ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

কমিশনার জানান, ভিডিও পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আরও কোনো মন্তব্য করেননি তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বর্তমান পুলিশের প্রধান অগ্রাধিকার। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নির্বাচনী প্রচার শুরু হলে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্রাঞ্চ ঝুঁকি যাচাই করে গানম্যান সরবরাহ করছে। ইতিপূর্বে বেশ কয়েকজন প্রার্থী ও নির্বাচন কমিশনারকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাজ্জাত আলী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালও উত্তাল ছিলো। রাস্তা ব্লক করে সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি বেড়েছে। আমাদের এই সংস্কৃতি থেকে বেরোতে হবে।

কমিশনার আরও বলেন, পুলিশের স্বচ্ছতা বজায় রাখতে ওসি রদবদল লটারির মাধ্যমে করা হচ্ছে। এতে কিছু প্রশাসনিক অসুবিধা থাকলেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি দাবি করেন, বর্তমানে ঢাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...