Home জাতীয় সেফ এক্সিট লাগবে না, বাংলাদেশে জন্ম, এখানে কবর হবে: ধর্ম উপদেষ্টা

সেফ এক্সিট লাগবে না, বাংলাদেশে জন্ম, এখানে কবর হবে: ধর্ম উপদেষ্টা

Share

সেফ এক্সিটের দরকার নেই। এই বাংলাদেশে আমার জন্ম, এখানেই কবর হবে। যারা দুর্নীতিবাজ তারা সেফ এক্সিটের কথা ভাববে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম এমডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সেফ এক্সিট কোথায় নেব? বিদেশে গিয়ে কি করব? এ দেশ আমার, এই মাতৃভূমিতে আমার জন্ম, এখানে আমার কবর হবে। যারা দুর্নীতি করে তাদের সেফ এক্সিট লাগে, আমাদের সেফ এক্সিটের দরকার নাই।

এ সময় মুসলিম এবং হিন্দুসহ সব ধর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, আমি কোনো এক ধর্মের উপদেষ্টা নই, হিন্দু-মুসলিম সবার। আমি মসজিদে যাই ইবাদত করতে আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।

একই অনুষ্ঠানে অংশ নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর হয়নি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসররা বসে আছে। এখন পর্যন্ত কালচারাল ফ্যাসিস্টরাও বহাল তবিয়তে আছে, মিডিয়াতেও ফ্যাসিস্ট দোসররা ভালো অবস্থানে আছে।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...